• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিডিএস ঐক্য পরিষদের বাড্ডা থানা কমিটি গঠন ভাটারা থানায় নতুন ওসি মাজহারুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা উন্নয়নে জোর সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত মেসিকে সুবিধা দিচ্ছে ফিফা! ‘চোখ বন্ধ করে থাকছেন রেফারি’, লিয়োর বিশ্বরেকর্ডের গোল ঘিরে আবার বিতর্ক প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর বিএনপি নেতাদের বিরুদ্ধে সুধী সমাবেশের কার্ড বাণিজ্যের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী রাজপথে রাজনৈতিক দল, সতর্কবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রী শাহে আলমের একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল

বিসিডিএস ঐক্য পরিষদের বাড্ডা থানা কমিটি গঠন

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

রাজধানীর গুলশান-১ এলাকার পূর্ণিমা হোটেলে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদের উদ্যোগে বাড্ডা থানা কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় উপস্থিত ছিলেন বিসিডিএস কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব আনোয়ার হোসেন মৃধা (বেলু) এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলার সভাপতি মোশারফ হোসেন ভুইয়া, সাধারণ সম্পাদক আতিক হোসেন, ঢাকা মহানগরের শতাধিক নেতা-কর্মী এবং ফার্মেসি ব্যবসায়ীরা।

 

সভায় ফার্মেসি শিল্পের উন্নয়ন, নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিতকরণ, দক্ষ ফার্মেসি পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সরকার ও ওষুধ ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে একটি আধুনিক, নিরাপদ ও সেবামুখী ফার্মেসি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

 

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বিসিডিএস ঐক্য পরিষদের বাড্ডা থানা কমিটি ঘোষণা করা হয়। এতে—

 

সভাপতি: মীর মোহাম্মদ সাজ্জাদ

সাধারণ সম্পাদক: আব্দুর রহমান সুমন খাঁন

 

উল্লেখ্য, আব্দুর রহমান সুমন খাঁন ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাড্ডা থানা বিসিডিএস-এর প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

অনুষ্ঠানটি বিকেল ৪:০০টা থেকে শুরু হয়ে রাত ১০:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা