• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত মেসিকে সুবিধা দিচ্ছে ফিফা! ‘চোখ বন্ধ করে থাকছেন রেফারি’, লিয়োর বিশ্বরেকর্ডের গোল ঘিরে আবার বিতর্ক প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর বিএনপি নেতাদের বিরুদ্ধে সুধী সমাবেশের কার্ড বাণিজ্যের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী রাজপথে রাজনৈতিক দল, সতর্কবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রী শাহে আলমের একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ মারা গেছেন বিদ্যালয়ে প্রেম নিবেদন; থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সাংবাদিকদের ওপর হামলা করা চার নেতাকর্মীকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে স্থানীয় জামায়াতের বিক্ষোভ মিছিলের পর প্রশ্ন করাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক থেকে সাংবাদিকদের ওপর হামলা করে দলটির নেতাকর্মীরা। দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির এতে রক্তাক্ত হন।

এ হামলার পর সমালোচনার মুখে পড়ে জামায়াত। বিচার না হলে জামায়াতের কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দেন মাল্টিমিডিয়া রিপোর্টাররা। মঙ্গলবার জামায়াত আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।

আজ বুধবার কমিটি প্রতিবেদন জমা দেয়। এতে শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম এবং মামুন হোসেন নামের চার নেতাকর্মীকে দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বহিষ্কার করা হয়েছে।

জামায়াত সূত্র জানিয়েছে, আরও কয়েকজন মারধরে অংশ নিয়েছেন। তবে এই চারজন মারধর শুরু এবং আক্রমণাত্মক ছিলেন। তাই, তাদের বহিষ্কার করা হয়েছে। বাকিদের সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা