• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভাটারা থানায় নতুন ওসি মাজহারুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা উন্নয়নে জোর সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত মেসিকে সুবিধা দিচ্ছে ফিফা! ‘চোখ বন্ধ করে থাকছেন রেফারি’, লিয়োর বিশ্বরেকর্ডের গোল ঘিরে আবার বিতর্ক প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর বিএনপি নেতাদের বিরুদ্ধে সুধী সমাবেশের কার্ড বাণিজ্যের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী রাজপথে রাজনৈতিক দল, সতর্কবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রী শাহে আলমের একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ মারা গেছেন

ভাটারা থানায় নতুন ওসি মাজহারুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা উন্নয়নে জোর

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ঢাকা:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাজহারুল ইসলাম এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম জোরদার করেছেন বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

 

থানা সূত্র ও স্থানীয়দের মতে, মাদক, সন্ত্রাস, ছিনতাই এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে বলে অনেকেই মত প্রকাশ করেছেন।

 

ওসি মাজহারুল ইসলাম বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। ভাটারা থানার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি। মাদক, সন্ত্রাস ও ছিনতাইয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

 

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, পুলিশের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকলে ভাটারা এলাকায় আরও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত হবে এবং অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

 

ভাটারা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্য প্রদান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যে কোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা