• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজধানী ঢাকায় কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’ বিনিয়োগ ও কর্মসংস্থানে বাজেট কতটা বাস্তবসম্মত? গণমাধ্যমগুলো বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল বিয়ের ক্ষেত্রে নারীর মতামত ও অনুমতি প্রসঙ্গ.. ‘বাহ! শিবির চমৎকার, ধর্ষকদের পাহারাদার’—ছাত্রদলের স্লোগানে উত্তাল ঢাবি.. আনোয়ারায় ঘরে পড়ে ছিল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ, হাসপাতালে ছেলে.. দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি লাশের রহস্য উদ্ঘাটন

গণমাধ্যমগুলো বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: / ২ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণমাধ্যমগুলো বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। রবিবার (১৪ জুন) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘মিডিয়ার সমস্যা তো এখন বিশাল। সবচেয়ে বড় সমস্যা হলো মিডিয়া আর এখন মিডিয়া নেই। চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াকে দেখলে বুঝা যায়। আমরা লাস্ট রেজিমে দেখেছি কিভাবে চাটুকারিতা হয়েছে।

আমরা আশা করব আপনারা এখন বের হয়ে এসেছেন, লড়াই করেছেন এর বিরুদ্ধে এটা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সাথে আছি।’তিনি বলেন, ‘জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ সত্ত্বার বিকাশ ঘটিয়েছেন তিনি।

গণতন্ত্রকে উত্তম শাসনব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন শহিদ জিয়া। দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করেছেন।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা