• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজধানী ঢাকায় কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’ বিনিয়োগ ও কর্মসংস্থানে বাজেট কতটা বাস্তবসম্মত? গণমাধ্যমগুলো বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল বিয়ের ক্ষেত্রে নারীর মতামত ও অনুমতি প্রসঙ্গ.. ‘বাহ! শিবির চমৎকার, ধর্ষকদের পাহারাদার’—ছাত্রদলের স্লোগানে উত্তাল ঢাবি.. আনোয়ারায় ঘরে পড়ে ছিল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ, হাসপাতালে ছেলে.. দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি লাশের রহস্য উদ্ঘাটন

আনোয়ারায় ঘরে পড়ে ছিল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ, হাসপাতালে ছেলে..

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ৫ বছরের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, কেউ তাদের ঘরে ঢুকে কুপিয়ে জখম করে ফেলে যায়। 

নিহতরা হলেন—ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত পিয়াস বড়ুয়া (৫) নিহত এনি বড়ুয়ার ছেলে।

 

ঘটনার বিষয়ে প্রতিবেশী সুরভী বড়ুয়া (৪০) বলেন, চিৎকার শুনে আমরা বের হয়ে দেখি ঘরের দরজায় এনি বড়ুয়া এবং তার ছেলের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া রক্তাক্ত অবস্থায় পড়েছিল ঘরের ভেতর। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তারা মারা যান। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।

 

এ বিষয়ে এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া বলেন, আমি শহরে ছিলাম। রাতে আমার বড় ভাইয়ের ফোন পেয়ে বাড়ি এসে দেখি আমার সব শেষ হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা