• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে আ. লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে আ. লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে আ. লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারররা হলেন—জীবন (৩৪), আলম মিয়া (৩০), সোহেল  মিয়া (৪৪), আয়নাল মিয়া (৪৫), জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

‎পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-ডেমরা সড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলের বিষয়টি নজরে আসার পর পুলিশ অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর

 

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারদের মধ্যে জীবন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী, আয়নাল মিয়া ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। এ ছাড়া মো. আলম ও মো. সোহেল আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে।


‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘শিমরাইল-ডেমরা সড়কে মিছিলের ঘটনায় তথ্য-উপাত্ত সংগ্রহের পর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা