• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যালয়ে প্রেম নিবেদন; থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী গ্যালারি মাতাবেন না ইংল্যান্ড তারকাদের স্ত্রী ও প্রেমিকারা ‘সেক্স আইকন’ জেমস রদ্রিগেজের বর্ণিল প্রেম, পর্নো তারকার সঙ্গে সম্পর্ক এবং… সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরার পদত্যাগ পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত জোড়া গোলে এমবাপ্পের ইতিহাস, ফ্রান্সের দুর্দান্ত জয় বক্তব্য ভাইরাল পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াত এমপি জন্মেছেন ১৯৮১ সালে! প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরার পদত্যাগ

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) আঞ্জুমান আরা লিমা পদত্যাগ করেছেন। আজ বুধবার পারিবারিক কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেল বরাবর নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি ২০২৪ সালের ২৪ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হই। বৃহস্পতিবার (১৪ মে) থেকে আমি এই পদ থেকে কার্যকরভাবে আমার পদত্যাগপত্র জমা দিতে ইচ্ছুক। সম্মানিত এই পদে কাজ করা আমার জন্য বড় সম্মান ও সৌভাগ্যের বিষয় ছিল। বিচার প্রশাসনে অবদান রাখা ও বিশিষ্ট এই পদে থেকে রাষ্ট্রের সেবা করার সুযোগের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’

তিনি লিখেছেন, ‘বিদেশে ক্রমবর্ধমান পারিবারিক দায়বদ্ধতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দায়িত্বের কারণে এই পদের দায়িত্বের জন্য প্রয়োজনীয় সময় ও ধারাবাহিকতা রক্ষা করা আমার জন্য ক্রমেই কঠিন হয়ে পড়েছে। গভীর বিবেচনার পর আমি এটাই বিশ্বাস করি যে, এই পর্যায়ে আমার পদ থেকে সরে দাঁড়ানোই সমীচীন।’

অ্যাটর্নি জেনারেলসহ সহকর্মীদের দায়িত্বে থাকাবস্থায় সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আঞ্জুমান আরা লিমা লিখেছেন, ‘কর্মজীবনে আমার অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত সম্পর্ক সবসময় আমার কাছে অত্যন্ত মূল্যবান হয়ে থাকবে। আমি বিনীতভাবে অনুরোধ করছি যে, আমার পদত্যাগপত্রটি গ্রহণ করা হোক এবং এ অনুসারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা