• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যালয়ে প্রেম নিবেদন; থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী গ্যালারি মাতাবেন না ইংল্যান্ড তারকাদের স্ত্রী ও প্রেমিকারা ‘সেক্স আইকন’ জেমস রদ্রিগেজের বর্ণিল প্রেম, পর্নো তারকার সঙ্গে সম্পর্ক এবং… সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরার পদত্যাগ পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত জোড়া গোলে এমবাপ্পের ইতিহাস, ফ্রান্সের দুর্দান্ত জয় বক্তব্য ভাইরাল পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াত এমপি জন্মেছেন ১৯৮১ সালে! প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

জোড়া গোলে এমবাপ্পের ইতিহাস, ফ্রান্সের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক: / ৩ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে লিওনেল মেসিকে পেছনে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। একই সঙ্গে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিলেন এই তারকা ফরোয়ার্ড।

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘আই’ গ্রুপের ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারায় ফ্রান্স। দলের জয়ে দুটি গোল করেন এমবাপ্পে।

২০১৮ বিশ্বকাপ জয় ও ২০২২ সালে ফাইনালে ওঠা ফ্রান্সকে এবারও অন্যতম শিরোপাপ্রত্যাশী ধরা হচ্ছে। তবে প্রথমার্ধে সেনেগাল শক্ত প্রতিরোধ গড়ে তোলে। ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর মাইকেল অলিসের দারুণ পাস থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে।

এরপর ম্যাচের ৭৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ব্র্যাডলি বারকোলা গোলরক্ষক এদুয়ার মেন্ডিকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন। পরে ইব্রাহিম এমবায়ে একটি গোল শোধ করে সেনেগালের আশা জাগালেও শেষ মুহূর্তে ম্যাচের সেরা গোলটি উপহার দেন এমবাপ্পে।

অতিরিক্ত সময়ের মাঝ মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে বল জড়ান জালের ওপরের কোণায়। দর্শকদের মুগ্ধ করা সেই গোলেই নিশ্চিত হয় ফ্রান্সের জয়।

দুই গোলের সুবাদে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৪। এর মাধ্যমে তিনি পশ্চিম জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের সমান উচ্চতায় পৌঁছান। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এখন তিনি যৌথভাবে তৃতীয় স্থানে।

এই তালিকার শীর্ষে আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসে, যার গোল ১৬টি। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো, যার গোলসংখ্যা ১৫।

সেনেগালের বিপক্ষে ম্যাচ শুরুর আগে এমবাপ্পের বিশ্বকাপ গোল ছিল ১২টি। তখন তিনি ব্রাজিলের কিংবদন্তি পেলের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ স্থানে ছিলেন। এই ম্যাচের পর তিনি মেসি, পেলে এবং ফ্রান্সের আরেক কিংবদন্তি জুস্ত ফন্তেইনকে পেছনে ফেলে শীর্ষ তিনে উঠে এসেছেন।

এদিকে সেনেগালের বিপক্ষে করা জোড়া গোলে ফ্রান্সের জার্সিতে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৫৮। এর মাধ্যমে তিনি অলিভিয়ে জিরুকে ছাড়িয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন।

টানা তিনটি বিশ্বকাপেই গোল করার কীর্তি গড়েছেন ২৭ বছর বয়সী এই তারকা। এছাড়া ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি ইতিহাসেও নাম লেখান। ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা মাত্র দ্বিতীয় ফুটবলার ছিলেন এমবাপে।

একের পর এক রেকর্ড ভেঙে বিশ্ব ফুটবলে নিজের আধিপত্য আরও দৃঢ় করলেন ফরাসি এই মহাতারকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা