• বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গ্যালারি মাতাবেন না ইংল্যান্ড তারকাদের স্ত্রী ও প্রেমিকারা ‘সেক্স আইকন’ জেমস রদ্রিগেজের বর্ণিল প্রেম, পর্নো তারকার সঙ্গে সম্পর্ক এবং… সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরার পদত্যাগ পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত জোড়া গোলে এমবাপ্পের ইতিহাস, ফ্রান্সের দুর্দান্ত জয় বক্তব্য ভাইরাল পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াত এমপি জন্মেছেন ১৯৮১ সালে! প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক রাজধানী ঢাকায় কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

 

মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা চারটি। এগুলো হলো- টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। এসব কোম্পানির বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যাই ৩২ কোটি ৮২ লাখ।

আর রংপুর-৩ আসনের সংসদ-সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ডাক বিভাগের সেবা বাড়ানোর লক্ষ্যে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকাপ পয়েন্ট স্থাপনের বিষয়ে পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুল ফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহণ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।’

নরসিংদী-৫ আসনের সংসদ-সদস্য মো. আশরাফ উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ‘সরকারের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে এ পর্যন্ত ৫৫টি স্টার্টআপ বিনিয়োগের জন্য অনুমোদন পেয়েছে। তবে যাচাই-বাছাই ও বিনিয়োগের শর্ত নিয়ে মতানৈক্যের কারণে ১৯টি স্টার্টআপের বিনিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। চ‚ড়ান্তভাবে ৩৬টি প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী স্টার্টআপে প্রায় ১০৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।’

মন্ত্রী জানান, চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত ৩৬টি প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী স্টার্টআপে প্রায় ১০৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগ পাওয়া উলে­খযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- চালডাল লিমিটেড, টেন মিনিট স্কুল লিমিটেড, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড এবং ট্যুর বুকিং বাংলাদেশ লিমিটেড।

নওগাঁ-৫ আসনের সংসদ-সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে ফোরজি প্রযুক্তির প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশে ফাইভজি প্রযুক্তির বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে ঢাকা শহরের বিমানবন্দর, রেলস্টেশন এবং গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকাসহ প্রায় ৪০টি পয়েন্টে এবং ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ও সিলেটসহ বিভাগীয় পর্যায়ে দেশের প্রায় ৪০০টির বেশি স্থানে সীমিত পরিসরে ফাইভজি সেবা চালু রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা